ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে গেলেন ইয়াইর লাপিদ - The News Lion

ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে গেলেন ইয়াইর লাপিদ

 


দি নিউজ লায়ন;   আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে আজ মঙ্গলবার আরব আমিরাতে পৌঁছেছেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী লাপিদ। সূত্রের খবর অনুযায়ী , দুইদিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।  বৈঠকে তাঁদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় বেশ কিছু ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।   


যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমিরাতে দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধনের অনুষ্ঠান মূলত প্রতীকী। কারণ এরই মধ্যে প্রায় সাড়ে চার মাস যাবৎ সেগুলো কার্যক্রম চালিয়ে আসছে।  ইসরায়েলের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে গত বছরের আগস্টে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.